শিক্ষাবৃত্তির চেক বিতরণ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে ১৮৬ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে ২৯ লাখ ৩২ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অফিসার্স ক্লাব হলরুমে এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান, অভিভাবক গোলজার হোসেন ও শাহ আলম। এ আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে এ কল্যাণ ট্রাস্টের বৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি।

এ সময় জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।