১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জানালেন পানিসম্পদ মন্ত্রী
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার দিনাজপুর জেলার কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন ইশতেহার ছিল আমরা সরকার গঠন করলে পাঁচ বছরে বিশ হাজার কিলোমিটার নদী খাল জলাশয় খনন করবো।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচি আগামী ১৬ তারিখে প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্যে দিয়ে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এরই মধ্যেদিয়ে গণজাগরণ তৈরি করতে চাই। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিনাজপুরের এই খালকে বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, সারাদেশে খাল খননের পর ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
পরিদর্শনের সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, এসপি জেদান আল মুসা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন।
