ডোমারে গাছকাটা নিয়ে সংঘর্ষে নিহত এক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারের বিরোধপূর্ণ জমিতে শুকনা গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজনু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মজনু ডোমার পৌর শহরের ৫নং ওয়ার্ড ময়দান পাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়- গতকাল বুধবার (সকালে বিরোধপূর্ণ জমিতে শুকনো একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হয়। পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে ডোমার স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আসমা বলেন, হাসপাতালে আসার আগে মজনু নামে একজনের মৃত হয়েছে এবং দুইজনকে রংপুরে রেফার্ড করা হয়েছে।
