কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের কাচারি বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।