চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় সকাল সাড়ে ১০ থেকে ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ বিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রয়ের জন্য কার্তিক চন্দ্র বসু এর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা, নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় টিনা দেবী এর প্রতিষ্ঠান পলক গিফট কর্ণারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, মো. দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মোছা. মাহফুজা খাতুনের প্রতিষ্ঠান মামুন গিফট কর্ণারকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
