বৃদ্ধকে মারধর, কনটেন্ট ক্রিয়েটর কারাগারে

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বৃদ্ধকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এস এম শরীয়ত উল্লাহ তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান। তিনি বলেন, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এক বৃদ্ধকে মারধরের মামলায় আদালতে জামিন চাইতে এলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক। কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি চরমোনাই ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামের রফিক মুন্সির ছেলে।

গত কয়েকমাস আগে পাবেল মুন্সির সঙ্গে কনটেন্ট করে এমন এক নারী আত্মহত্যার পর পালিয়েছিলেন পাবেল মুন্সি।