টিসিবির চেয়ারম্যানের বিক্রি কার্যক্রম পরিদর্শন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শণ ও টিসিবি’র ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। গত বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিলারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এরপর তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন টিসিবি’র দিনাজপুর ক্যাম্প অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান ও জেলার ডিলারগণ। সভায় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বলেন টিসিবি’র পণ্য বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা যাবে না। যদি কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, তাহলে তদন্ত সাপেক্ষে সেই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে আরও আন্তরিক হয়ে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমে অংশ নিয়ে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।