চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে গতকাল বৃহস্পতিবার ভোরে ইমরান হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর বড়াল নদীর শ্মশানের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত ইমরান হোসেন একই উপজেলার শুকুর ভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটো ভ্যানটি ভাড়া নেয় আপন চাচাতো ভাই সুমন। এসময় হেলালসহ আরও দুজন যাত্রী ছিল। অটোভ্যানে ঘোরাঘুরির পরে আনুমানিক রাত দশটার দিকে জালেশ্বর শ্মশান এলাকায় গিয়ে ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের জন্য ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইয়ের নির্দেশে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে স্থানীয় বাজারে এসে জানতে পারে তিনি তিনজন যাত্রী নিয়ে ভাড়ায় গেছেন।
