নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় আমিনুর রহমান ওরফে (চাঁন) মিয়া বাড়ির পাশে রেললাইনের পাশে ছাগল বাঁধতে যান। ছাগল বাঁধার পর ছাগলটি দৌড়ে রেললাইনের উপর চলে গেলে তিনি ছাগলের দড়ি ধরে টেনে আনতে যান, তখন ছাগলের দড়ির খুটা রেললাইনে পেঁচিয়ে যায়। এই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
