স্ত্রী হত্যায় যাবজ্জীবন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ফজল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফজল সরকার রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের প্রয়াত ছবদের আলীর ছেলে। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম এ কারাদণ্ড দেন। ওই আদালতের এপিপি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উক্ত গ্রামের ফজল সরকারের সঙ্গে একই এলাকার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের নুর মহলের বিয়ে হয়। এ বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২১ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। একপর্যায়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তারা আবারও বিয়ে করে সংসার শুরু করে এবং ২৬ জুন একই এলাকার লক্ষীখোলা ব্রিজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।