সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে তার মৃত্যু হয়। মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টার পাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্টর চালক জসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙাতে যায় মেহেদী।

এ সময় একটি সাপ তাকে দংশন করলে অসুস্থ হয়ে পড় এবং দ্রুত তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তারপরও শারিরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।