১২ হাজার মানুষ পেলেন ভিজিএফের চাল

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ ৯টি ইউনিয়নের প্রায় ১২ হাজার দরিদ্র মানুষের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করে দিয়েছে। এরইমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষি কার্ড বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হয়ে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল শনিবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদে গরীব, দরিদ্র অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধনকালে সংসদ সদস্য এসব কথা বলেন। এ সময় ঈদুল ফিতর উপলক্ষে মাধবপুর ইউুিনয়নে ১ হাজার ৭২ জন দরিদ্র নারী পুরুষের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।