নারীর খণ্ডিত লাশ উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশনের জন্য পাশেই প্রায় দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। শনিবার দুপুরে বাড়ির ভাড়াটিয়া দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পেয়ে বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।