অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
গতকাল রোববার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন- বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
