জলঢাকায় রাস্তা সংস্কারের দাবি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে জলঢাকা পৌরশহরের ৬নং ওয়ার্ডের কদমতলী চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, আমাদের কদমতলী চৌরঙ্গী মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত প্রায় ৪০০ গজের (কৈমারী রোড) রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নিচু হয়ে পড়েছে। তাই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে পড়ে। অন্যদিকে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একদিনের বৃষ্টির পানি জমে থাকে কয়েকদিন ধরে।
