সিরাজগঞ্জে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকার জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
এ চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লেখিত বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গলে অভিযান চালানো হয়।
এ অভিযানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হ”েছ, উদ্ধার হওয়া চালগুলো বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল।
