সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলায় আমবাগান থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের জনৈক মনসুর আলীর আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার জন্য সকালে আম বাগানে যায়।
এসময় বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
