অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে অটোরিকশা বিতরণ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে দশমিনা সদর ইউনিয়নের কাজীকান্দা গ্রামের অসহায় মো. ফিরোজ ছিফাইকে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাদ আসর দশমিনা উপজেলা পরিষদ এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারকে এ অটোরিকশা উপহার দেওয়া হয়। জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগীতায় অঙ্কুর ফাউন্ডেশন পনিচালিত হয়ে আসছে। তারই ধারা বাহিকতায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাজীকান্দা গ্রামের অসহায় হতদরিদ্র মো. ফিরোজ ছিফাইকে ৭৫ হাজার টাকার একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। অঙ্কুর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় হতদরিদ্র মানুষকে স্বচ্ছল করার লক্ষ্যে কাজ করে আসছেন।

এ সময় উপস্থিত ছিলেন- অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান হোসেন, সমাজকর্মী সালাউদ্দিন ও রাকিব হাওলাদার প্রমুখ। অসহায় হতদরিদ্র ফিরোজ ছিফাই অঙ্কুর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন আমাকে আগামী দিনের উপার্জনের পথ করে দিলেন আল্লাহ তালা যেন অঙ্কুর ফাউন্ডেশনের সব সদস্যদের সুখ শান্তিতে রাখেন।

এ সময় অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান হোসেন বলেন, আমরা সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে স্বচ্ছতা ফেরাতে এ সংগঠন কাজ করে আসছি। সবার সহযোগিতায় অঙ্কুর ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে।