ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ট্রাকচালক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সিরাজদিখান থানাধীন কেইয়ান ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকায় দুই ব্রিজের মাঝামাঝি মাওয়ামুখী বাইপাস লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো ট-১৩-৭৩৬৫ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকা থ-১৪-১৩৫৪ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তির নামণ্ডপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক জনিকে আটক করে গণধোলাই দিলে তিনি আহত হন। পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করে এবং নিহতের লাশের সুরতহালসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।