সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাসের ২ সুপারভাইজারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেছেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকালে ওই বাসস্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে লালমনিরহাটগামী অপরুপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। এ সময় মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।