সিংড়ায় খাল খনন উদ্বোধন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। গতকাল শুক্রবার উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা গ্রামে পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল প্রমুখ।