পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাপিটের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান।
এর আগে ভোররাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
