খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল।

গত রোববার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোট দেন। এবারের নির্বাচনে সভাপতি পদে ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বাচ্চু মিয়া পেয়েছেন ২৪৫ ভোট। আর সহ-সভাপতি পদে ৪১৮ ভোট পেয়ে মহসিন চৌধুরী ও ৪০৫ ভোট পেয়ে মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু পেয়েছেন ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ২৮৫ ভোট। এছাড়া যুগ্ম-সম্পাদক এমএম তৌহিদুজ্জামান, লাইব্রেরির সম্পাদক জয়দেব কুমার সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা। কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন- মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ন কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সেখ আব্দুল আজিজ, সদস্য এমএম মুজিবর রহমান ও এসএম মঞ্জুরুল কাদের মিঠু।