হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর থানায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানর রায় দিয়েছেন আদালত।

গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার তিন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক কালু, মাঝিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের, মিটন পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও একই এলাকার ওমর আলীর ছেলে মো. মিলন। রায় প্রদানকালে আসামি আবু তাহের উপস্থিত ছিলেন না।