বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে শহরের গোপন সংবাদের ভিত্তিতে পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পলাশপোল শাহাজুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে রক্ষিত ৩০ লিটার পেট্রোল ও অকটেন পাওয়া যায়।
