ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। গতকাল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন, ডোমার সদর ইউনিয়নসহ শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ইউপি সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় জামায়েত নেতা ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
