কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। গত সোমবার বিকালে উপজেলার ঢাকী সেতুর কাছে বাহিরচর ফসল রক্ষা বাঁধের পাশে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি জানিয়েছেন। তিনি স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া।
