৩০০ অতিদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে ৩০১ অতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মোট ৩০১টি অতিদরিদ্র পরিবারকে মোট ৩ লাখ ১০ হাজার ও বিকাশ খরচসহ সহায়তা প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি তার বক্তব্য বলেন, ওয়াল্ড ভিশন বাংলাদেশ যেভাবে সারা দেশে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তা অপরিসীম। অনুষ্ঠানে ওয়াল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রর্বাটকমল সরকারসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগীরা অংশগ্রহণ করেন।