চুয়েটে কিউএসির ১২তম সভা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কোয়ালিটি এস্যুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আইকিউএসি কর্তৃক আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এর অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কিউএসি এর সদস্য সচিব অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং কম্পট্রোলার শফিকুল ইসলাম।
