সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জ্বালানি তেল সংগ্রহে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। এ কার্ড পেতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যানবাহনের চালকদের ভিড় জমে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গত মঙ্গলবার সকাল থেকে বিআরটিএ অফিসে এ ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। মোটরসাইকেল চালকসহ অনেক চালক আক্ষেপ করে বলছেন, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনভর বহু যানবাহনের চালক দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষ করছেন এ ফুয়েল কার্ডের জন্য এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এ কার্ড সংগ্রহ করছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জের সহকারী পরিচালক নাঈম হোসেন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চালকদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ কার্ড দেওয়া হচ্ছে।