বাঞ্ছারামপুরে ৯৫০ জন পেলেন কৃষি উপকরণ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল বুধবার ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির মালামাল বিতরণ করা হয়েছে।
কৃষি উপকরণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবদুল্লা আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা শারমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মানিকুর রহমান প্রমুখ।
উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৯৫০ কৃষক/ কৃষাণির মধ্যে এসময় বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে তিল চাষের জন্য ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
১৫০ জন কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে পাট চাষের জন্য ০১ কেজি পাট বীজ, ০৫ কেজি ডিএপি, ০৫ কেজি এমওপি সার পেয়েছেন। ৭০০ কৃষক বিনামূল্যে, জনপ্রতি ১ বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
