কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটির বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমে অংশ নেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা। এ সময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সরকারের এই মহৎ উদ্যোগকে ও সাধুবাদ জানান। পাশাপাশি বৃক্ষরোপণের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়নের পরিণত হয়ে পরিবেশকে শীতল হাওয়া, ফলমূল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।