কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

‘সত্যের সন্ধানে, মানুষের কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জিটিভির জেলা প্রতিনিধি ইমরান খানকে সভাপতি এবং দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের কালুখালী প্রতিনিধি আদম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবু সাঈদ, সহ-সভাপতি সাপ্তাহিক মানি লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি বিধান কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল হক মাসুদ, সাংগঠনিক সম্পাদক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, অর্থ বিষয়ক সম্পাদক দ্য ডেইলি ক্যাম্পাস ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি জুয়েল সরদার, দপ্তর সম্পাদক চ্যানেল নাইনের রিপোর্টার রাজু আহমেদ, প্রচার সম্পাদক দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান (রাজু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক রানা এবং মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাহিদা পারভীন।