সিলেটে বৃত্তি প্রদান

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর (অব.) ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণসভা ও ৫ম ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কলেজ ক্যাম্পাসের হলরুমে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক এএস কামরুল হকের পরিচালনায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব মো. সাইফুল করিম চৌধুরী হায়াত। স্মৃতিচারণ করেন বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মিনাক্ষী সাহা।

বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু। উপস্থিত ছিলেন, স্কলার্সহোম পাঠানটুলা শাখার উপাধ্যক্ষ আব্দুল আজিজ, উপাধ্যক্ষ (প্রিপারেটরি) জেবুন্নেছা জীবন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মুস্তাফিজুর রহমান।