ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে রাজেন্দ্রপুর এলাকায় ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুরের চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও তার ছেলে রুদ্র দাস (২)।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, সকালে রাজেন্দ্রপুর এলাকা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস।

এসময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তবে মা-ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কি না তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।