রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) মোট ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি-ইউনিটে মোট ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ। ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিল। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে ব্যবস্থা করা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিল।