ঠাকুরগাঁওয়ে হজ প্রশিক্ষণ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের ব্যবস্থাপনায় গতকাল শনিবার দিনব্যাপী ২০২৬ সালের হজ গমনেচ্ছুদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা হাজী সংগঠনের মসজিদ ও কমপ্লেক্সে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

হজ প্রশিক্ষণ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলহা মো. আব্দুল লতিফ, আলহাজ খলিলুর রহমান, আলহা ডা. নূরুল হদা। প্রশিক্ষণ চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ মোদাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম, আলহাজ আলতাফুর রহমান প্রমুখ। সমাপনি বক্তব্য দেন সভাপতি আলহাজ ইউনুস আলী। পরে মোনাজাত পরিচালনা করেন আলহাজ খলিলুর রহমান। সভায় হজ এজেন্টগণও বক্তব্য দেন। তাঁরা সঠিকভাবে হাজীদের গাইড করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।

তিন শতাধিক হাজী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁও জেলা থেকে এবার ৪৮৮ জন নারী পুরুষ হজ ব্রত পালন করবেন। এর মধ্যে ৪৪ জন সরকারিভাবে ও বাকী ৪৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন বলে জানিয়েছেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক।