আলমডাঙ্গায় মাদকসহ আটক ৩
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে ১০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট ও ১৪ আ্যম্পুল বুপ্রেনর ফাইন ইনজেকশনসহ হারুনুর রশিদ, শাহীন ও মহির উদ্দিনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃত হারুনা রশিদ উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা, শাহীন নওদা ভন্ড বিল গ্রামের বাসিন্দা ও মহিরুদ্দিন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আলমডাঙ্গা থানার ওসি বানী ইজরায়েলি জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
