বীরগঞ্জে ভুট্টা খেত থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র এলাকায় ভুট্টা ক্ষেতের আইল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিক পাড়া এলাকার মো. দুলাল মিয়ার ছেলে জয় ইসলাম ওরফে জলিল (২৭), গত রোরবার রাতে হাবলু হাট বাজার থেকে বাড়িতে ফিরে রাতের খাবার শেষে পাশের একটি ছোট বাজারে যান।
পরে বাড়িতে ফিরে নিজ কক্ষে শুয়ে পড়েন। পরবর্তীতে রাতের কোনো এক সময় তার বাবা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মৃতের চাচাতো ভাই আইনুল ও প্রতিবেশী বেলাল বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের আইলে জয় ইসলামের লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লশি উদ্ধার করে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করে।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বলে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
