অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

জেলার সদর দক্ষিণ উপজেলায় আজ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এ অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।