এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি ড.খন্দকার মারুফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার, অভিভাবক সদস্য মো. বিল্লাল মিয়াজী প্রমুখ।
