নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের চিথলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুর রহমান সুমন-এর সভাপতিত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন’র উদ্যোগে ও আয়োজনে এবং নোভেস্টা ফার্মা পিএলসি-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে শেরপুর ইউনাইটেড (প্রা.) হাসপাতাল, শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং নকলার বাদল ডেন্টাল কেয়ার।

এদিন মেডিসিন, চর্মণ্ডযৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগে অভিজ্ঞ ১২ জন চিকিৎসক আলাদা আলাদা চেম্বার থেকে উপজেলার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করাসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অর্ধশতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি কয়েকজন মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি) সমন্বয়ে গঠিত পাঁচশতাধিক লোকের টিম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।