ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তর এর অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধন কালে এনসিপির পদ বঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ১০ জন আহত হন। গতকাল শুক্রবার কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলা কালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহব্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।