১১ দলীয় জোটের বিক্ষোভ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে জোটের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা জামায়তের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সহ-সভাপতি মাওলানা আমির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, জামায়াতে ইসলামীর জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপি জেলা আহ্বায়ক সৈকত ইসলাম জাহিদ ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক প্রমুখ।