শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক এহসানুল হকের (এহসান বিন মুজাহির) বিরুদ্ধে বিএনপি নেতা আলতাফুর রহমানের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টায় কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র কাওছার ইকবাল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী কমিটির সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমদ, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু প্রমূখ। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাাশ করে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ এর আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবি এর যুগ্ম আহ্বায়ক মসুদ হোসেন প্রমুখ।