ভেজাল কীটনাশক বিক্রেতাকে জরিমানা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধ

কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।

অভিযানে ‘রিসা বীজ ভান্ডার’ নামের একটি দোকান থেকে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৬২৬টি প্যাকেট বালাইনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।