এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী দুর্গাপুর উপজেলা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ মিলনমেলা। প্রতিষ্ঠানটির সভাপতি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা-এর  সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা প্রমুখ।