অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌর শশ্মানঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস) চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদ। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকাদান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিরুল ইসলাম তুহিন প্রমুখ।
উল্লেখ্য, ঝালকাঠি পৌরসভার শশ্মানঘাট এলাকায় বসতঘরে আগুন লাগে এবং দ্রুতই ছড়িয়ে পড়ে। দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠিসহ চারটি দমকল ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১৭টি পরিবার ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
