তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন অসুস্থ থাকা ৭২ বছর বয়সী মাও। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন- ওই গ্রামের মৃত রূপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের কবরস্থানে পাশাপাশি দুই কবরে মা ও ছেলেকে দাফন করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালু শেখ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। অন্যদিকে, মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরের ওপর ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি গভীর শোকে ভেঙে পড়েন এবং শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। একপর্যায়ে ছেলের মৃত্যুর ওই রাত ১১টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।