দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজী বাজারের বিভিন্ন দোকানে ভোজ্যতেলের অতিরিক্ত মজুত আছে কি না তা যাচাইয়ের উদ্দেশে অভিযান পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযানের সময় সোনাগাজী মাছ বাজারের রিচি আইসক্রিম ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন লেভেলিং ও বিভিন্ন কালার ব্যবহার করতে দেখা যায়। উক্ত অপরাধের দায়ে রিচি আইসক্রিম ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বেকারি পণ্যে কোনো ধরনের লেভেলিং ছাড়া বাজারজাত করার অপরাধে একই আইনে নাজিম বেকারিকে ৩০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।
